বিস্ফোরণের তদন্তে এনআইএ

মণিপুরের কুকি-মেইতেই এলাকার মধ্যবর্তী অংশ ফৌগাকচাও ইখাই এলাকায় সোমবার সকালে হওয়া তিনটি বিস্ফোরণ ও দু’জন আহত হওয়ার ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়া হল। তারা মণিপুরের সংঘর্ষ সংক্রান্ত সব ঘটনার তদন্ত চালাচ্ছে। ঘটনার পরে ক্ষুব্ধ বাসিন্দারা সাইতোন সেতুর কাছে থাকা সিআরপি বাঙ্কার ভেঙে ফেলেন। তাঁদের দাবি, যথাযথ তল্লাশি ও নজরদারি না থাকার সুযোগে কুকি জঙ্গিরা বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণ নিয়ে একে অন্যকে দায়ী করে বিবৃতি দিয়েছে কুকি ও মেইতেই উভয় যৌথ মঞ্চই। ঘটনার প্রতিবাদে ইন্ডিজেনাস পিপলস অর্গানাইজেশন এবং অল মণিপুর স্টুডেন্টস ইউনিয়ন-সহ একাধিক সংগঠন মঙ্গলবার ২৪ ঘণ্টার বন্‌ধের ডাক দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top